শিবির নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীবন্দর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুল্লাহ্ আল-গালিবকে গত শনিবার দিবাগত রাতে রানীবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বজলুর রশীদ বলেন, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে গালিবের বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে ১৮টিতে গ্রেপ্তারি পরোয়ানা আছে। গালিবের বাড়ি চিরিরবন্দরের নসরতপুর গ্রামে। পুলিশ তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে। আদালতে আজ সোমবার এ নিয়ে শুনানি হবে। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি