শিবির নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের লৈয়ারহাই গ্রামের বাড়ি থেকে শাহীন আহমদ খান নামের এক ব্যক্তিকে গতকাল রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার মামলার আসামি শাহীন ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বলেন, শাহীন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁকে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে। নাশকতার অভিযোগে ঢাকার যাত্রাবাড়ী ও কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।