শিবির নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার লাকসাম পৌর ছাত্রশিবিরের সভাপতি আশিক এলাহীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি মনোহরগঞ্জ উপজেলার তাহেরপুর গ্রামে। তিনি ওই গ্রামের ইসহাক মিয়ার ছেলে। গতকাল বুধবার দুপুরে তাঁকে কুমিল্লার আমলি আদালতে হাজির করা হয়। এরপর আদালতের বিচারক তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ। মনোহরগঞ্জ থানার ওসি মো. সামছুজ্জামান বলেন, ওই নেতা দুটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে আরও মামলা রয়েছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।