শিবির নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন ছাত্রশিবিরের রাজনৈতিক সেক্রেটারি সুজন মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সুজন মিয়া গোবিন্দপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, নাশকতা ও সহিংসতার ঘটনায় নয়টি মামলায় সুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।