শিবির নেতা সন্দেহে শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে এক শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার মোসলেহ উদ্দিন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।
হাটহাজারী থানার ওসি মোহাম্মদ ইসমাইল বলেন, ‘শিবির সন্দেহে মোসলেহ উদ্দিনকে মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, ‘মোসলেহ উদ্দিন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক অর্থ সম্পাদক। তিনি ক্যাম্পাসে এসে নাশকতার চেষ্টা করছেন। তাই সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্রলীগ তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছে।’
তবে মোসলেহ উদ্দিন শিবিরের কেউ নন বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আতিকুর রহমান।