প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের ছাত্রশিবিরের সভাপতি শিপন মিয়াকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ইউনিয়নের কলোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, এ সময় শিপনের বাড়ি থেকে জিহাদি বই, চাঁদা আদায়ের রসিদ, দলীয় সদস্য ফরমসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়। এ ছাড়া বিভিন্ন মামলায় লোহাগড়া উপজেলায় সাতজন, কালিয়া ও নড়াগাতী থানায় দুজন করে গ্রেপ্তার করা হয়।