শিবির নেতাসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোলাপগঞ্জে ছাত্রশিবিরের মাসিক পত্রিকা কিশোরকণ্ঠ বিতরণকালে সংগঠনটির একজন নেতা ও একজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জাকারিয়া আহমদ (২০) ও কর্মী ময়নুল ইসলাম (২২)। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক শিবলী বলেন, দুজনের কাছ
থেকে কিশোরকণ্ঠ ছাড়াও সরকারবিরোধী প্রচারপত্র উদ্ধার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট।