শিবির সন্দেহে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রশিবিরের কর্মী সন্দেহে গত রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের দুই শিক্ষার্থীকে মারধর করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই দুজনকে পরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। দুই শিক্ষার্থী হলেন ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের এমবিএ পর্যায়ের শিক্ষার্থী মো. হোসাইন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের মানিক হোসেন। এ বিষয়ে ছাত্রলীগের বিজয় একাত্তর হল শাখার সভাপতি শেখ ইনান প্রথম আলোর কাছে দাবি করেন, আটককৃতদের রুমমেটদের তথ্য অনুযায়ী, তাঁদের আচরণ ‘সন্দেহজনক’ ও ‘জঙ্গি টাইপের’ ছিল। রাতে সাধারণ শিক্ষার্থীরা এই দুজনকে ধরে মারধর করেন।