শিবির সন্দেহে আটক ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গোপন বৈঠক চলাকালে শিবির সন্দেহে ১৮ জনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের বায়েজীদ বোস্তামী থানার অনন্যা আবাসিক এলাকার একটি বিল থেকে পুলিশ তাঁদের আটক করে।

বায়েজীদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) শামীম শেখ রাতে প্রথম আলোকে বলেন, অনন্যা আবাসিক এলাকার একটি বিলে অন্ধকারের মধ্যে বসে ১৮ যুবক বৈঠক করছিল। খবর পেয়ে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত নয় দাবি করেছেন। ১৮ থেকে ২৫ বছরের বয়সী এই যুবকদের নাম-ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।