শিবির সন্দেহে আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় একটি ভবনের সাততলা থেকে শিবির সন্দেহে পাঁচজনকে আটক করেছে সাভার মডেল থানার পুলিশ। আজ মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এই পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি রিভলবার, ১৮টি গুলি, ১০টি ককটেলসহ বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা এই বাসাটি ভাড়া নিয়ে জঙ্গি প্রশিক্ষণ দিয়ে আসছিলেন। তাঁরা সবাই জাহাঙ্গীরনগর, ঢাকা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাংলা কলেজের ছাত্র। তাঁরা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।