শিবির সন্দেহে চার শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির সন্দেহে চার শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সৈয়দ আমীর আলী হলে এ ঘটনা ঘটে।
আটক শিক্ষার্থীরা হলেন গণিত বিভাগের স্নাতকোত্তরের মাহমুদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের সাদিকুল ইসলাম, মাঈন উদ্দিন ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাসেল হোসাইন। এর মধ্যে মাহমুদ সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক বলে দাবি ছাত্রলীগের।
আটককৃত মাঈন উদ্দিন বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) সদস্য। সংগঠনের সভাপতি আলমগীর হোসেন বলেন, ‘আমার জানামতে, সে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত নয়।’
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মাহমুদ হল শিবিরের সাধারণ সম্পাদক। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।