শিবির সন্দেহে দুই শিক্ষার্থী পুলিশে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের কর্মী সন্দেহে দুই শিক্ষার্থীকে পুলিশে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল থেকে তাঁদের আটক করে নিয়ে যায় মতিহার থানার পুলিশ।
আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রবিউল আউয়াল ও পরিসংখ্যান বিভাগের রায়হান।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম বলেন, রবিউল হলের ২০২ নম্বর কক্ষে থাকতেন। তাঁর চলাফেরা সন্দেহজনক হওয়ায় বিষয়টি প্রক্টরকে জানানো হয়। পরে প্রক্টর এসে দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশে দেন।
প্রক্টর তারিকুল হাসান বলেন, রবিউল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হলে অবৈধভাবে অবস্থান করছিলেন।