শিবিরনেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল বৃহস্পতিবার ছাত্রশিবিরের নেতা মো. মোজাম্মেল হককে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াপাড়ায়। তিনি ইউনিয়ন ছাত্রশিবিরের সহসভাপতি। পুলিশ সূত্র জানায়, বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমানের নেতৃত্বে শামলাপুর এলাকায় অভিযান চালিয়ে মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক খুঁড়ে যানবাহন চলাচলে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলার পলাতক আসামি তিনি।