শিবিরের কার্যালয় থেকে ছয়জন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ফকিরাপুলে ঢাকা মহানগর পূর্ব ছাত্রশিবিরের কার্যালয় থেকে ছয় যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যার দিকে তাঁদের আটক করে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়। তাঁদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য, শিবিরের কিছু বই ও গাড়ির চাকা পাংচার করার কিছু কাটার পাওয়া গেছে বলে জানায় পুলিশ।
আটকের সত্যতা নিশ্চিত করে অভিযানে থাকা পুলিশ কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, নাশকতা সৃষ্টির পরিকল্পনায় ওই ছয়জন ফকিরাপুলের আফরোজা টাওয়ারের পঞ্চম তলায় শিবিরের কার্যালয়ে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। তাঁদের নাম-পরিচয় ও ঠিকানা নেওয়া হচ্ছে।