প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের মধ্যম ইয়াকুবনগর এলাকা থেকে শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মধ্যম ইয়াকুবনগর এলাকার জিয়া উদ্দীন (২৩), ফারুক হোসাইন (১৮), আবদুল আলীম (১৮) ও আমির হোসেন (১৮)। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, গত বছর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে গাড়ি পোড়ানো ও ভাঙচুরসহ নানা নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।