শিবিরের ছয় নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দৌলতপুর উপজেলার একটি মেস থেকে গতকাল বৃহস্পতিবার দুপরে ছয়জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁরা সবাই ছাত্রশিবিরের নেতা-কর্মী। বিপুলসংখ্যক জিহাদি বই, লিফলেটসহ তাঁদের আটক করা হয়। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ জানান, বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাবলা এলাকার ক্রসরোডের একটি মেসে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। নাশকতার পরিকল্পনার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।