শিবিরের তিন নেতা-কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার টুটপাড়া এলাকা থেকে শিবিরের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে টুটপাড়া পুরোনো পুলিশ ফাঁড়ি-সংলগ্ন ইলাক্সের মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন ৯ নম্বর ওয়ার্ড শিবিরের সভাপতি ইকবাল হোসেন, কর্মী তৈয়েবুর রহমান ও রহমত আলী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সকালে টুটপাড়া এলাকায় তাঁরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ব্যানারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।