প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে সরকারবিরোধী দেড় শতাধিক পোস্টারসহ ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে শহরতলির মেগনিতলা এলাকায় অবস্থিত জামায়াতে ইসলামীর কার্যালয়ের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এঁরা হলেন মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামের মো. সিরাজুল ইসলাম (২২) ও চিলা উলুখালী গ্রামের আনিছুর রহমান (২৫)। তাঁরা গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বাগেরহাটের বিভিন্ন সহিংস ঘটনার মামলার সন্দেহভাজন আসামি বলে বাগেরহাট মডেল থানার ওসি মো. আলী আজম খান দাবি করেছেন।