শিবিরের দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকে কুপিয়ে জখম করার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার দুটি মেস থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের মেসবিষয়ক সম্পাদক জিয়াউল হক ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের ‘এ বিল্ডিং’-এর সাধারণ সম্পাদক কাওছার আহমদকে গ্রেপ্তার করে পুলিশ।