শিবিরের দুই নেতাকে ৯ দিন লুকিয়ে রাখার অভিযোগ জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি আবুজর গিফারী ও সাধারণ সম্পাদক ওমর আলীকে নয় দিন অজ্ঞাত স্থানে লুকিয়ে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল বুধবার তাঁদের হাতে অস্ত্র তুলে দিয়ে নাটক সাজিয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ অভিযোগ করেন। তাঁর অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৮ ডিসেম্বর উত্তরার আবদুল্লাহপুর থেকে এ দুজনকে আটক করে।
বিবৃতিতে ১৬ ডিসেম্বর চট্টগ্রাম সরকারি কলেজে ছাত্র সংঘর্ষের জন্যও আইনশৃঙ্খলা বাহিনী এবং ছাত্রলীগ ও বহিরাগত যুবলীগের ক্যাডারদের দায়ী করা হয়। এ ঘটনায় শিবিরের ২৫ জন আহত হয়েছে বলে দাবি করা হয়। এ ছাড়া প্রায় ৭০ জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছে জামায়াত। বিজ্ঞপ্তি।