শিবিরের নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার পুলিশ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তারেকুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কালীকচ্ছ বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তারেকুল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের নাথপাড়া গ্রামের বাসিন্দা। সরাইল থানার ওসি আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারেকুলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরাইল থানায় একাধিক মামলা রয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি