শিবিরের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে গতকাল রোববার আনিসুল ইসলাম (২৫) নামের শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চট্টগ্রামের সাতকানিয়া থানার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ জানায়, ভোর পাঁচটার দিকে তামিরুল মিল্লাত মাদ্রাসা টঙ্গী শাখার সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের ছাত্রশিবিরের সম্পাদক আনিসুল সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর কাছ থেকে দুটি বই জব্দ করা হয়। একটি বইতে সমগ্র বাংলাদেশে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে কতগুলো মামলা রয়েছে ও তা কোন কোন পুলিশ কর্মকর্তা পরিচালনা করছে, এ রকম তালিকা ছিল। টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। গাজীপুর প্রতিনিধি