শিবিরের নেতাকে কারা ফটক থেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামিনে মুক্তির পর নোয়াখালী শহর শিবিরের সাবেক সভাপতি নেয়ামত উল্লাহকে গতকাল বুধবার দুপুরে কারাফটক থেকে সাদা পোশাকধারী একদল লোক ধরে নিয়ে গেছে বলে তাঁর স্ত্রী অভিযোগ করেছেন।
জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবী তাজুল ইসলামের চেম্বারে এক সংবাদ সম্মেলনে নেয়ামত উল্লার স্ত্রী তাহমিনা আক্তার এ অভিযোগ করেন।
নোয়াখালী কারাগারের জেলার মো. আতিকুর রহমান গতকাল রাত সাড়ে ১০টায় প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে নেয়ামত উল্লাহ কারাগার থেকে মুক্তি পান।
তবে সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ধরনের কোনো তথ্য তাঁর জানা নেই।