শিবিরের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে (২৬) পুলিশ গত বৃহস্পতিবার রাতে গোমস্তাপুর উপজেলার চৌডালা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। শহিদুল ইসলাম গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঁঠাল গ্রামের বদরুল ইসলামের ছেলে।
গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ বলেন, শহিদুলের কাছ থেকে একটি পিস্তল, দুটি গুলি, চারটি ককটেল ও কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে আটটি নাশকতা ও সহিংসতার মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে আরও দুটি মামলা দায়ের করা হয়।