শিবিরের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক এমদাদ উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে হাটহাজারী পৌর সদর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে জানান, এমদাদ উল্লাহের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা আছে।
এমদাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ছাত্র।