শিবিরের ১১ কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ছাত্রশিবিরের ১১ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজালাল বাবুল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে বখশিরখীল গ্রামের একটি ভবনে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ১১ জন হলেন উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বখশিরখীল গ্রামের মোহাম্মদ ফয়সাল, মোরশেদুল আলম, শাহাদাত হোসেন, মোহাম্মদ এমরান, ফরহাদ উদ্দিন, মো. জায়েদ, মঈন উদ্দিন, মো. ইউনুচ, জাবেদ হোসেন, দেলোয়ার হোসেন ও দিদারুল আলম।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, গ্রেপ্তারকৃত শিবির কর্মীদের বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা আছে। এর আগেও তাঁদের মধ্যে কেউ কেউ গ্রেপ্তার হয়েছিলেন। গত বুধবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।