শিল্পপতিকে হত্যার চেষ্টা, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে কামাল উদ্দীন নামে এক শিল্পপতিকে হত্যার চেষ্টা করেছে কয়েকজন দুবৃর্ত্ত। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের কিরিচের কোপে কামাল উদ্দীন ও তাঁর ছোট ভাই জামাল উদ্দীন আহত হন।
এদিকে ঘটনার সময় কামাল উদ্দীনের পরিবারের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে বর্ণনানুসারে মোরশেদ নামে এক দুর্বৃত্তকে ধরে এনে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। আটক মোরশেদ ওই ইউনিয়নের গুমানি ফকিরবাড়ির কোরবান আলীর ছেলে। কামালউদ্দীন সীতাকুণ্ডের বারআউলিয়ায় সাগর উপকূলে আলছাফা শিপব্রেকিং নামে জাহাজভাঙা কারখানাসহ আলছাফা গ্রুপ ইন্ডাস্ট্রিজের অন্যতম পরিচালক। এ ব্যাপারে গতকাল বুধবার বিকেলে সীতাকুণ্ড থানায় হত্যার চেষ্টা ও ডাকাতির মামলা হয়েছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তির বড় ভাইও চিহ্নিত ডাকাত। যতটুকু জানতে পেরেছি, কামাল উদ্দীনকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকেছে।’