শিশু অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের নামাজ পড়তে গিয়ে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের একটি ঈদের মাঠ থেকে মেদদাত হোসেন (৮) নামে এক শিশু অপহৃত হয়েছে। অপহরণকারীরা শিশুর বাবা সান্তাহার বশিপুর মহল্লার রাশেদুল ইসলামের কাছে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাবার সঙ্গে ঈদের নামাজ পড়তে গিয়ে মেদদাত পাশের দোকানে খাবার কিনতে যায়। ঘণ্টা খানেক পর রাশেদুল ইসলামের কাছে মুঠোফোনে ছেলের অপহরণের কথা জানিয়ে মুক্তিপণ চাওয়া হয়। সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সানোয়ার হোসেন বলেন, এ বিষয়ে মামলা হয়নি।