শিশু আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালীর কয়া কামারতলা গ্রামে গতকাল ছুরিকাঘাতে শাবুল সেখ (১৩) নামের এক শিশু আহত হয়েছে। পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ঘাস কাটার জন্য বাড়ি থেকে বের হয় শাবুল। মাঠে যাওয়ার সময় একই গ্রামের এক তরুণ (১৮) পেছন থেকে শাবুলের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে শাবুলকে স্থানীয় লোকজন প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শাবুলের স্বজনদের বরাত দিয়ে থানার ওসি মহিবুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে শাবুলকে ওই তরুণ ছুরিকাঘাত করেছে। কুষ্টিয়া অফিস|