শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গত বুধবার রাতে সুমাইয়া আক্তার (৭) নামের এক শিশুকে উদ্ধার করে হাইওয়ে পুলিশ। পরে তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন, সুমাইয়ার গ্রামের বাড়ি গৌরীপুরে। তার বাবা-মা নেই বলে সে জানিয়েছে। সে তার ফুফুর সঙ্গে ঢাকার উদ্দেশে বের হয়। কিন্তু কাঁচপুর এলাকায় ফুফু তাকে রেখে পালিয়ে যান। রুবেল নামে তার এক ভাই আছে। গতকাল বৃহস্পতিবার তাকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরের একটি গাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছে।