শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজের প্রলোভন দেখিয়ে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক শিশুকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার তাকে উদ্ধার করা হয়। এ সময় পাচারের অভিযোগে স্বপন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। উদ্ধার হওয়া শিশুর নাম মো. সাগর (৯)। সে নাটোর সদরের নিচাপাড়া গ্রামের এন্তাজ আলীর ছেলে। আর আটক স্বপনের বাড়ি রংপুর সদরে। বাসুদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সিরাজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।