শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী থেকে অপহরণের দুই দিন পর শিশু জিহাদকে (৩) রাজধানী ঢাকার মিরপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় মূল অপহরণকারী ও তাঁর ভাইকে আটক করা হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যা ব-১১-এর সদর দপ্তরে গতকাল বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র্যা ব-১১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আনোয়ার লতিফ খান এ তথ্য জানান। অপহৃত শিশুটি নরসিংদী সদর থানার মাছিমপুর এলাকার আলমগীরের ছেলে। আলমগীর দীর্ঘদিন ধরে জর্ডানপ্রবাসী। তাঁর স্ত্রী শিশুসন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন। আটক ব্যক্তিরা হলেন মাহফুজুর ও তাঁর বড় ভাই আল-আমিন। অপহরণের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।