শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরীর মীরেরডাঙ্গা অ্যাজেক্স জুট মিল এলাকা থেকে নিখোঁজ নয় বছরের শিশু আসিফ মণ্ডলকে ফরিদপুর থেকে উদ্ধার করেছে র্যা ব। গতকাল বৃহস্পতিবার সকালে র্যা ব-৮ ফরিদপুর ক্যাম্পে মা ও বাবার হাতে আসিফকে তুলে দেওয়া হয়। বুধবার বিকেলে ফরিদপুর শহরের গোয়ালচামটে মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় এলোমেলোভাবে ঘোরাফেরা করছিল আসিফ। স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে খবর পেয়ে র্যা বের একটি দল সন্ধ্যায় তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। উদ্ধার হওয়া আসিফ জানায়, সে বিভিন্ন যানে চড়ে ফরিদপুরে আসে। তবে তাকে কেউ কৌশলে অপহরণ করেছিল কি না, তা সে বলতে পারেনি। তার বাবা আবদুর রাজ্জাক মণ্ডল অ্যাজেক্স জুট মিলে চাকরি করেন।