শিশু খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে আনুমানিক তিন বছর বয়সী একটি শিশু খুন হয়েছে। সিটি করপোরেশনের টেকনগরপাড়া এলাকার একটি কালভার্টের নিচ থেকে গতকাল বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি। জয়দেবপুর থানার এসআই মো. ফিরোজ বলেন, ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে শিশুটিকে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে।