শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাড়িতে ঐশী (১১) নামে এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য গতকাল মঙ্গলবার বিকেলে তার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। পুলিশ বলেছে, শাহজাহান রোডে মো. মনিরুলের বাসায় কাজ করত ঐশী। গতকাল বিকেলে বাড়ির দ্বিতীয় তলার সানশেডে ঐশীর লাশ পাওয়া যায়। মনিরুল পুলিশের কাছে দাবি করেছেন, বিকেল চারটার দিকে ঐশী বাড়ির ছাদে কাপড় আনতে যায়। এ সময় সে পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে মারা যায়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মনিরুলকে থানায় নিয়েছে। মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দীন মীর বলেন, কেউ ছাদ থেকে শিশুটিকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে, নাকি সে নিজেই পড়ে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।