শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে পাইকপাড়ার একটি বাড়ি থেকে আকলিমা (১২) নামে এক শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। গৃহকর্তা রফিকুল ইসলাম বলেছেন, গতকাল সোমবার রাতে ওই গৃহকর্মীর থাকার ঘরে তিনি লাশটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

গৃহকর্তার ভাষ্য, রাতে খাওয়াদাওয়ার পরে সবাই যে যার ঘরে চলে যায়। পরে তাঁরা আকলিমাকে তার ঘরে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার নিথর দেহটি উদ্ধার করে সাড়ে ১২টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

লাশটি ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি জানেন বলে জানিয়েছেন।