শিশু চুরির চেষ্টার অভিযোগে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

আটক হওয়া ব্যক্তির নাম শাহাজুদ্দিন। তাঁকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইমরানুল ইসলাম বলেন, শিশু চুরির চেষ্টার সময় শাহাজুদ্দিনকে হাতেনাতে ধরা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা হবে।

হাসপাতাল সূত্র জানায়, গতকাল দিবাগত রাতে ১১০ নম্বর ওয়ার্ড থেকে খাদিজা আক্তার নামের আট মাস বয়সী একটি শিশুকে চুরির চেষ্টার অভিযোগে শাহাজুদ্দিনকে ধরা হয়। শিশুটির মা আকলিমা বেগম ঘুমাচ্ছিলেন। এ সময় শাহাজুদ্দিন শিশুটিকে কোলে নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আনসারের সদস্যদের সহায়তায় ওয়ার্ড বয় তাঁকে ধরে ফেলেন। পরে শাহাজুদ্দিনকে হাসপাতাল পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। তারা তাঁকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করে। শিশুটির বাবার নাম আহসান উল্লাহ। বাড়ি কেরানীগঞ্জ।