শিশু ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গাড়িদহ ইউনিয়নে এক শিশুকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। শেরপুর থানার উপপরিদর্শক রাজু কামাল বলেন, শিশুটিকে গত ১১ সেপ্টেম্বর দুপুরে প্রতিবেশী সরোয়ার হোসেন (২৩) কৌশলে নির্মাণাধীন একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। গত বৃহস্পতিবার শিশুটির মা বাদী হয়ে এ ব্যাপারে সরোয়ারের বিরুদ্ধে থানায় মামলা করেন। ডাক্তারি পরীক্ষার জন্য আজ শনিবার তাকে হাসপাতালে নেওয়া হবে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি|