শিশু ধর্ষণ মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার এক নারী সাক্ষীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা হয়েছে।

ওই সাক্ষীর স্বামী বলেন, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওই মামলার আসামির দুই ছেলে বাড়িতে এসে ‘সাক্ষ্য দিলে খুন করে ফেলা হবে’ বলে তাঁর স্ত্রীকে হুমকি দেয়। তিনি বিষয়টি গতকাল সকালে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল হোসেনকে জানিয়ে নিরাপত্তা চেয়েছেন।

এসআই আবুল হোসেন বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।

গত শুক্রবার তৃতীয় শ্রেণির ওই শিশুকে ধর্ষণের অভিযোগে তার বাবা থানায় মামলা করেন। শনিবার পুলিশ আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এ নিয়ে গতকাল রোববার প্রথম আলোয় ‘তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার’ শিরোনামে খবর প্রকাশিত হয়।