শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দশ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে কোরব আলী (৫৫) নামের স্থানীয় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লাপাড়া থানার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে শিশুটি তার সহপাঠীদের সঙ্গে খেলা শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কোরব আলী তাকে পাশর মাঠে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে কোরব আলী পালিয়ে যান। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আজ দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে কোরব আলীর বিরুদ্ধে উল্লাপাড়া থানায় একটি মামলা করেন। এরপর বিকেলে উল্লাপাড়া থানা এলাকা থেকে কোরব আলীকে গ্রেপ্তার করা হয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক আহমেদ প্রথম আলোকে বলেন, কোরব আলীকে কাল শনিবার আদালতে নেওয়া হবে।