প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পশ্চিম ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটির বাবা একটি ধর্ষণ মামলা করেছেন। পুলিশের ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই শিশুটি স্কুলের শিশু শ্রেণির ছাত্রী। কিশোরটি পড়ে পঞ্চম শ্রেণিতে। শিশু ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, সকাল সাড়ে সাতটায় কিশোরটি ওই শিশুকে ডেকে নিয়ে স্কুলেই ধর্ষণ করেছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পরই মূল ঘটনাটি বোঝা যাবে। নিজস্ব প্রতিবেদক|