শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার ২ নম্বর চানন্দি ইউনিয়নে সাত বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে।
ওই শিশুর বাবা-মা প্রথম আলোকে বলেন, গত শুক্রবার দুপুরে তাঁদের সাত বছরের মেয়ে বাড়ি থেকে কয়েক শ গজ দূরের দোকানে বিস্কুট আনতে যায়। ফেরার পথে এক ব্যক্তি তাকে কৌশলে ডেকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে তাঁদের মেয়ে বাড়িতে ফিরে ঘটনাটি জানায়। পরদিন তাঁরা মোর্শেদবাজার পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে মামলা করেন।
পুলিশ জানায়, শনিবার রাতে ইউনিয়নের নঙ্গলিয়ারচরের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
হাতিয়ার মোর্শেদবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) খন্দকার মো. আজাদুল প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।