শিশু ধর্ষণের অভিযোগে দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পূর্ব রামপুরা এলাকায় সাড়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে পূর্ব রামপুরা তিতাস রোড এলাকার একটি বস্তি থেকে ওই দুজনকে আটক করা হয়।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদের ভাষ্য, শিশুটির মা অন্যের বাড়িতে কাজ করেন। গত মঙ্গলবার দুপুরে শিশুটির মা–বাবা কেউ বাসায় ছিলেন না। এই সুযোগে স্থানীয় এক বখাটে যুবক ওই বাসায় ঢুকে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। রাতে ওই শিশু বিষয়টি তার মাকে জানায়। আজ সকালে শিশুটিকে নিয়ে তার মা-বাবা থানায় অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে ওই যুবক ও তাঁর এক সহযোগীকে আটক করা হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।