শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে কামরাঙ্গীরচর হুজুরপাড়া এলাকার একটি মাদ্রাসার শিক্ষককে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
গতকাল দুপুর সাড়ে ১২টায় ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির মামা কামরাঙ্গীরচর থানায় একটি মামলা করেছেন। আটক শিক্ষক শফিকুর রহমান জুয়েলকে (৩০) এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
কামরাঙ্গীরচর থানার ওসি শেখ মহাসীন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় স্থানীয় লোকজন ওই শিক্ষককে আটক করে থানায় সোপর্দ করেন। মামলায় শিশুটির মামা বলেছেন, শিশুটি ওই শিক্ষকের কাছে ধর্মীয় শিক্ষা নিতে যেত। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে সে পড়তে গেলে জুয়েল তাকে ধর্ষণ করেন। শিশুটি কাঁদতে কাঁদতে বিষয়টি জানালে তার অভিভাবক এবং এলাকাবাসী জুয়েলকে আটক করে থানায় সোপর্দ করেন।