শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটিতে আড়াই বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে মো. রফিক (৩০) নামের এক ব্যক্তিকে গত রোববার গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) রাঙামাটি ইউনিটের কর্মকর্তা সুগন্ধী চাকমা শিশুটির মার উদ্ধৃতি দিয়ে বলেন, রোববার দুপুরে ওই নারী বাড়ির বাইরে যান। এ সময় প্রতিবেশী মো. রফিক (৩০) শিশুটিকে মুঠোফোনে ছবি দেখানোর প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানার পর শিশুটির মা ব্লাস্ট কার্যালয়ে এসে জানান। পরে ব্লাস্টের সহায়তায় রাঙামাটি কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।