শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে ছয় বছরের একটি শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যার দিকে হ্নীলা ইউনিয়নের এক যুবক একই এলাকার ছয় বছরের একটি শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে পাহাড়ে নিয়ে ধর্ষণ করেন।
টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল মজিদ বলেন, এ ঘটনায় শিশুটির বাবা মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।