শিশু ধর্ষণের অভিযোগ, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া সরকারি খাদ্য গুদামে গতকাল বুধবার সন্ধ্যায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ আজ বৃহস্পতিবার বিকেলে ওই খাদ্য গুদামে অভিযান চালিয়ে সন্ধ্যা সোয়া সাতটার দিকে একজনকে আটক করে।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আলমগীর হোসেন বলেন, ওই শ্রমিক খাদ্য গুদামের স্টাফ নন। তবে মালামাল উঠানো-নামানোর কাজ করে থাকেন। বিষয়টি জানাজানি হলে রাতেই অন্য শ্রমিকেরা শিশুর মাকে ১০ হাজার টাকা দেওয়ার কথা বলে শিশুটিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় তালোড়া খাদ্য গুদামে পাশের গ্রাম বাঁশোপাতার এক শিশু টিভি দেখতে আসে। ওই সময়ে খাদ্য গুদামে কেউ না থাকায় অভিযুক্ত ওই শ্রমিক লেবার রুমে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় কয়েকজন শ্রমিক শিশুটির মাকে ডেকে এনে ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বগুড়ায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। ওসি বলেন, শিশুটির মায়ের সঙ্গে মোবাইলে কথা হয়েছে। তাঁকে আইনি সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।