শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার গোয়াজরপাড়া এলাকার এক শিশু (৭) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন গতকাল মঙ্গলবার এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে।
স্থানীয় লোকজন ও শিশুর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গত শুক্রবার বিকেলে শিশুটি বাড়ির পাশের মুদি দোকানে পণ্য কিনতে যায়। ফেরার সময় গোয়াজরপাড়া বটতল জামে মসজিদের মুয়াজ্জিন আবদুশ শুক্কুর (২৩) শিশুটিকে দোকানের পেছনে তাঁর থাকার ডেকে নেন। একপর্যায়ে তিনি ওই শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করেন। শিশুটির মা বলেন, ঘটনা জানাজানি হওয়ার পর শুক্কুর পালিয়ে যান।
শিশুর বাবা বলেন, গতকাল ঘরে ফেলে যাওয়া জিনিসপত্র নিতে এসে শুক্কুর স্থানীয় লোকজনের কাছে ধরা পড়েন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, অভিযুক্ত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন।