শিশু ধর্ষণের অভিযোগে বালক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছরের এক বালককে গতকাল রোববার গ্রেপ্তার করেছে রাজধানীর মিরপুর থানার পুলিশ। ঘটনার শিকার শিশুটিকে গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে শিশুটির বাবা জানান, তিনি প্লাস্টিক কারখানায় ও শিশুটির মা পোশাক কারখানায় কাজ করেন। কল্যাণপুরের পোড়া বস্তির ঘরে শিশুটিকে একা পেয়ে সিনবাদ নামে বস্তিরই এক বালক তাকে ধর্ষণ করে। পরে লোকজন ছেলেটিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভুঁইয়া মাহাবুব হাসান জানান, গ্রেপ্তার সিনবাদের বয়স ১৪-১৫ বছরের মতো। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। আর ঘটনার শিকার শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।