শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলার তুলপাই গ্রামে শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোর চারটার দিকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় বাড়ির কাছে দোকানে কিছু কিনতে গেলে অভিযুক্ত ওই যুবক কৌশলে চতুর্থ শ্রেণির এক শিশুকে কুমারবাড়ি এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে ধর্ষণ করে। রাতেই পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আশঙ্কাজনক দেখে তাকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে খবর পেয়ে কচুয়া থানা-পুলিশ আজ ভোর চারটায় ওই যুবককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে এ ঘটনায় ওই শিশুটির বাবা কচুয়া থানায় একটি ধর্ষণ মামলা করেন।